ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটবল থেকে সরে যাচ্ছে সাইফ স্পোর্টিং

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। নিজেদের এই সিদ্ধান্ত দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকে জানিয়েও দিয়েছে।

সাইফ স্পোর্টিং ক্লাবের আকস্মিক এই সিদ্ধান্তের ব্যাপারে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি সেভাবে সম্পৃক্ত না। সাইফ পাওয়ারের বোর্ড অফ ডিরেক্টরদের সভায় ফুটবলে না থাকার সিদ্ধান্তটা হয়েছে।

ফুটবল থেকে সরে যাওয়ার কারণ হিসেবে সাইফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।

তিনি আরও বলেন, গ্রুপের সিদ্ধান্ত ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে সাময়িক বিরতিতে থাকা। ভবিষ্যতে সুবিধাজনক পরিস্থিতিতে হয়তো আবার ফুটবলে আসা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফুটবল থেকে সরে যাচ্ছে সাইফ স্পোর্টিং

আপডেট সময় ০৬:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২