ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

খেলার মাঠ তৈরির বড় বাধা জমির অভাব : মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

জমি সংকটে পর্যাপ্ত খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’-এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য। কিন্তু আপনারা জানেন, খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে সবচেয়ে বড় অন্তরায় হলো আমাদের জমির অভাব। পর্যাপ্ত জমির সংস্থান করা।’

সবুজ বলয়ের বিভিন্ন সুযোগ সুবিধা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই বলয়কে কেন্দ্র করে ফিফা’র মানদণ্ড অনুযায়ী যেমনি ফুটবল খেলা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আলাদা ব্যবস্থা রেখেছি তেমনি এখানে দর্শকদের জন্য বসার জায়গা রাখা হয়েছে এবং ক্রিকেটের জন্য যেন নেট প্র্যাকটিস করতে পারে সে ব্যবস্থাও আমরা এখানে রেখেছি। তাছাড়া এখানে এসে শিশুরা যেন খেলতে পারে ও অন্য খেলার সাথে তাদের যেন সংঘর্ষ না হয়, সেই ব্যবস্থাও আমরা আলাদাভাবে রেখেছি।’

নানা প্রতিকূলতা অতিক্রম করেই খেলার মাঠ ও উদ্যান প্রতিষ্ঠায় উদ্যোগ অব্যাহত রাখা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘আজ যে মাঠে আমরা সবুজ বলয়ের উদ্বোধন করলাম, সেই জমিটি দখল করার জন্য অনেকেই চেষ্টা করেছে। কিন্তু এই এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আমাদের কাউন্সিলরসহ সকলের দৃঢ়তার জন্যই এই জমিটা রক্ষা করতে পেরেছি বলেই আজ আমরা এই প্রকল্পে হাত দিতে পেরেছি। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই রয়েছে। আপনারা জানেন, ঢাকা (দক্ষিণ সিটি কর্পোরেশনের) শহরে একটি ওয়ার্ড আছে, ৪৮ নম্বর ওয়ার্ড। এখানে খেলাধুলা করার জন্য এক চিলতে জমিও নেই। আমরা সেখানে একটি জমি চিহ্নিত করেছি, ইনশাআল্লাহ সেই জমিটা আমরা দখলমুক্ত করবো। সেখানে অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড করে রাখা হয়েছে। তা দখলমুক্ত করে আমরা সেখানেও খেলার মাঠ তৈরি করার উদ্যোগ গ্রহণ করছি।’

নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার পূরণে কাজ করে চলেছি উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আমরা আমাদের সন্তানদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে এ রকম একটি করে উদ্যান-মাঠ যেন রেখে যেতে পারি, খেলার পরিবেশ রেখে যেতে পারি তাহলেই আমাদের সুন্দর ঢাকা বিনির্মাণ হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এভাবেই ধাপে ধাপে সুন্দর ঢাকা গড়ার দিকে আমরা এগিয়ে যাবো।’

এর আগে ডিএসসিসি মেয়র মেরাদিয়া কাঁচা ও বিপণি বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসাবো বৌদ্ধ মন্দির হতে কালি মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণে চলমান কাজ এবং পরে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ‘শহীদ শামসুন্নেসা আরজু মনি একাডেমিক ভবন’ উদ্বোধন ও আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান খনন কাজ পরিদর্শন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাউন্সিলররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার মাঠ তৈরির বড় বাধা জমির অভাব : মেয়র তাপস

আপডেট সময় ০৬:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২