ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টিতে কখনওই সেভাবে ভালো করতে পারেনি বাংলাদেশ। এর পেছনে কারণ হিসেবে বলা হয় পাওয়ার হিটার না থাকাকে। মাস দুয়েক পরই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, এই টুর্নামেন্টেও চিন্তার জায়গাটা একই।

তবে দলের নিয়মিত মুখ অলরাউন্ডার শেখ মাহেদী হাসান বলছেন, রাতারাতি চাইলেই পাওয়ার হিটার হওয়া সম্ভব না। মঙ্গলবার রাতে তিন ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে টি-টোয়েন্টি দল। এর আগে মাহেদী জানালেন, চাইলে ক্যারিবীয় তারকাদের মতো হওয়া সম্ভব নয়।

তিনি বলেছেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়। ’

পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব। ’

‘আমরা প্রায় ১৫ বছরের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

আপডেট সময় ০৯:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২