ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সব ম্যাচই আমাদের জন্য ফাইনাল’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। আগামী ২৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ‘সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর খেলা ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে।

আগামীকাল (২৫ জুলাই) আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তানভির হোসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে দল পুরো প্রস্তুত বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তানভির। তিনি বলেন, ‘আমরা অনেক দিন থেকেই অনুশীলন করছি। দলে কোনও ইনজুরির সমস্যা নেই। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে পারবো। প্রথম ম্যাচে আমরা জয় দিয়েই যাত্রা শুরু করতে চাই। ’

আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছেন বলে জানিয়েছেন তানভির। তিনি বলেন, ‘প্রতিটি দলের লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও এর ব্যাতিক্রম নয়। আমরা নিজেদের বিষয়ে আত্মবিশ্বাসি। দীর্ঘদিন আমরা একসঙ্গে সকলে অনুশীলন করেছি। নিজেদের মধ্যে বোঝাপোড়াও ভালো। ’

‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে এগিয়ে যেতে চাই। প্রতিটি ম্যাচই ফাইনাল ম্যাচ হিসেবে খেলতে চাই আমরা। কোনও ম্যাচই আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। ’

এবারের আসরে প্রথমবারের মত বাংলাদেশের কোনও দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর করা পল স্মলি। আসরে ভালো করার বিষয়ে নিজের শিষ্যদের প্রতি আত্মবিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন পল।

তিনি বলেন, ‘দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। যারা বাফুফের এলিট অ্যাকাডেমিতে ছিলেন। এছাড়াও বিভিন্ন পেশাদার লিগে খেলা ফুটবলারও রয়েছে আমাদের দলে। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমারে রয়েছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সব ম্যাচই আমাদের জন্য ফাইনাল’

আপডেট সময় ০৯:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২