ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

আকাশ জাতীয় ডেস্ক:

প্রায় নয় বছর ধরে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে টাকা আদায় করে আসছে একটি চক্র। এই চক্রটির সদস্যরা নিজেদের বাসায় ভুক্তভোগীদের কৌশলে ডেকে নেয়। পরে তাদের দলের নারী সদস্যদের সঙ্গে ওই ভুক্তভোগীর আপত্তিকর ছবি তুলে টাকা আদায় করতো চক্রের সদস্যরা।

এই চক্রের সদস্যরা এক ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে দুই নারীসহ প্রতারক চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মশিউর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সাইফুল ইসলাম, মো. সজল তালুকদার, মোছা. বিথী আক্তার, মো. শফিকুল ইসলাম শান্ত এবং ইভা। এ সময়ে তাদের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত ১২টি লাঠি, রশি, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ১০টি সিম উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজন প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত ১২টি লাঠি, রশি, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ১০টি সিম উদ্ধার করা হয়।

এই চক্রের সদস্যরা পরস্পর যোগসাজসে ২০১৩ সাল থেকে বিভিন্ন কৌশলে তাদের চক্রের নারী সদস্যেদের মাধ্যমে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে। এরপর তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে একটি কক্ষে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। তাদের দাবি করা টাকা দিতে অস্বীকার করলে এই চক্রের নারী সদস্যদের সঙ্গে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখায়। পরে ভুক্তভোগীর আত্নীয় স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে থাকে।

উপকমিশনার মো. মশিউর রহমান বলেন, এক ভুক্তভোগী আত্নসম্মান রক্ষা ও এই চক্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাধ্য হয়ে দাবি করা চাঁদার টাকা দেয়। প্রতারকরা বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট নম্বরে ৭০ হাজার টাকাসহ মোট এক লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আটটি এবং বিথী আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার সাইফুল সিলেট জেলার বাহুবল থানার হরিতলা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে, মো. সজল তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি থানার রুপচন্দ্রপুর গ্রামের মৃত কালাম তালুকদারের ছেলে, মোছা. বিথী আক্তার গ্রেপ্তার সাইফুলের স্ত্রী এবং চুয়াডাঙ্গা জেলার সদর থানার নতুন ভান্ডারদহ গ্রামের মৃত ফিরোজ ইসলামের মেয়ে, মো. শফিকুল ইসলাম শান্ত বরগুনা জেলার সদর থানার শিয়াালিয়া গ্রামের মো. শানু হাওলাদারের ছেলে ও ইভা কুমিল্লা জেলার দ্বেবিদার থানার কালিকাপুর গ্রামের মো. কাদির শেখের মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২