ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মোহামেডানকে হারিয়ে কিছুটা স্বস্তিতে মুক্তিযোদ্ধা

আকাশ স্পোর্টস ডেস্ক:

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই জয়ের ফলে রেলিগেশন জোন থেকে এক ধাপ উপরে উঠে এসেছে দলটি।

তবে এখনই স্বস্তি পাচ্ছে না তারা। রেলিগেশন এড়াতে হলে এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে তাদের। লিগে পরের ম্যাচগুলোতেও জয়ের কোনও বিকল্প নেই তাদের।

জোড়া গোল করে দলকে রক্ষা করেছেন সুদি আবদুল্লাহ। ম্যাচের ২৬তম মিনিটে গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। তবে ধারার বিপরীতে ৬৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন সুদি আবদুল্লাহ। ম্যাচের শেষ দিকে ৯০তম মিনিটে ওবি মিনেকের গোলে শুধু ব্যাবধান কমিয়েছে মোহামেডান।

এই পরাজয়ের ফলে টেবিলের পঞ্চম স্থানে থাকলো মোহামেডান। তবে জয়ের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে মুক্তিযোদ্ধা শিবিরে। দশম স্থানে থেকে লিগ শেষ করার স্বপ্ন দেখছে তারা।

দিনের অন্য দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ৪-১ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সানডে চিজোবার হ্যাটট্রিকে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

লিগে বাকি আর দুই রাউন্ডের খেলা। অবনমন এড়ানোর লড়াই চলছে মূলত চার দলের মধ্যে। ২০ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধা সংসদ (১৫ পয়েন্ট) দশম, উত্তর বারিধারা (১৪) এগারতম এবং স্বাধীনতা সংঘ ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

মোহামেডানকে হারিয়ে কিছুটা স্বস্তিতে মুক্তিযোদ্ধা

আপডেট সময় ০৯:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২