ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হানিফ পালোয়ান নামে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার রাত ১০টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ী গ্রামের ট্রাকচালক ছাহের পালোয়ানের ছেলে হানিফ পালোয়ান। ছাহের পালোয়ান দীর্ঘদিন ধরে সপরিবার নিয়ে উপজেলা পরিষদের পরিত্যক্ত ঘোষিত আবাসিক কলোনিতে বসবাস করে আসছেন। হানিফ পালোয়ান পৌর এলাকার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বাবা ছাহের পালোয়ান একজন ট্রাকচালক; অর্থ সংকট তার পিছু লেগেই থাকে। এর মধ্যে ছেলে হানিফ বাবার কাছে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে আসছে। ইতোমধ্যে ছেলের আবদার মেটাতে টাকা সংগ্রহ করতে চেষ্টা করে আসছিল বাবা ছাহের। এরই মধ্যে বুধবার আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাস দেয় হানিফ।

হানিফ ফেসবুকে লেখে— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার একটা মোটরসাইকেল কিনতে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মা-বাবা আমাকে কিনা দেয় নাই, তাই আমি নিজ ইচ্ছায় এ দুনিয়া থেকে চলে যাচ্ছি।’

ফেসবুকে এ স্ট্যাটাস দেওয়ার পর হানিফ তার রুমের সিলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২