ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয়জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ছাত্রলীগকর্মী নূরুল আলম রাজুকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। দোষ প্রমাণ না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির ২২ আসামির মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে। দোষ প্রমাণ না হওয়া খালাস পেয়েছেন ১৪ জন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খোরশেদ, জহির, রকি, আইয়ুব, দীপু ও ইমন।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগকর্মী রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকিরা পলাতক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয়জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১