ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

করোনায় আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলী হাসপাতালে

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। করোনা ধরা পড়ার পর তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দৈনিক আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দ্বিতীয়বারের মতো পরীক্ষা করানো হলে সেই রিপোর্টও পজিটিভ আসে। তবে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনার রিপোর্ট পজিটিভ আসার পর রাতেই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে হবে তা এখনও জানা যায়নি। চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে চাইছেন সৌরভ।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তাঁর টেলিভিশন শোয়েরও।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনায় আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলী হাসপাতালে

আপডেট সময় ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১