ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুব এশিয়া কাপে ঝড়ো সেঞ্চুরি নাবিলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন প্রান্তিক নওরোজ নাবিল।

শুক্রবার শারজাহ নেপালের বিপক্ষে নাবিলের অপরাজিত ১২৭ রানে ভর করে ৪ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ করে যুবারা। জয়ের জন্য নেপালের করতে হবে ২৯৮ রান।

নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। উদ্বোধনী জুটিতে মাফিজুল ১৭ এবং ইফতেখার ২১ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রান্তিক নওরোজ। চারে নামা আইচ মোল্লাহ (২২) আউট হলে ২৬.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই কিপার ফাহিমকে নিয়ে উইকেটে রাজত্ব শুরু করেন প্রান্তিক। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি। যা ইনিংসের ভিত গড়ে দেয়।

৫৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৮ রান করা ফাহিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রান্তিকের সঙ্গী হন মেহেরব হাসান। মারকুটে ব্যাটিংয়ে ৯৪ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন প্রান্তিক। নেপালের বোলাররা তাকে আউট করতে পারেনি। ১১২ বলে ১১টি চার এবং ১ ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। মেহেরব ১৫ বলে ২১ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুব এশিয়া কাপে ঝড়ো সেঞ্চুরি নাবিলের

আপডেট সময় ০৫:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১