ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের বয়সী কঙ্গনাকে বিয়ে করবেন অনিল কাপুর!

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর আর সুনীতা কাপুরের প্রায় চার দশকের সংসার জীবন। তাদের ৩৮ বছরের সংসার জীবনে রয়েছে দু্ই কন্যা সোনাম কাপুর ও রিয়া কাপুর।

সোনম অভিনয় করলেও রিয়া নাম লিখিয়েছেন প্রযোজনায়।

অনিলের বড় মেয়ে অভিনেত্রী সোনমের বয়স ৩৬ বছর। অন্যদিকে বর্তমান সময়ের বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বয়স মাত্র ৩৪ বছর। শোনা যাচ্ছে, মেয়ের বয়সী কঙ্গনাকে বিয়ে করতে যাচ্ছেন অনিল!

স্বাভাবিক ভাবেই এই কথা শুনে চোখ কপালে উঠবে অনিল, সোনম কিংবা কঙ্গনার ভক্তদের। কিন্তু সত্যিই কি ৬৪ বছরের অভিনেতা এই বয়সে এসে বিয়ে করতে যাচ্ছেন?

নতুন করে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই অনিল কাপুরের। যা রটেছে সম্পন্ন গুঞ্জন। মূলত এই খবরের পেছনে রয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তার জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সিজন ৩ এর একটি পর্বের মাধ্যমেই এমন গুঞ্জনের সূত্রপাত।

এই এপিসোড প্রচারিত হয়েছিল ২০১০ সালের ১২ ডিসেম্বর। সেই পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অনিল কাপুর, কঙ্গনা ও সঞ্জয় দত্ত। সেখানেই করণ মজা করে অনিলের কাছে জানতে চান, কার জন্য তিনি সুনীতার সঙ্গে তার সম্পর্কে দাঁড়ি টানতে পারেন।

উত্তরে অনিলও রসিকতা করে কঙ্গনার দিকে আঙুল তোলেন এবং তার নাম বলেন। যা শুনে করণের সঙ্গে কঙ্গনা ও সঞ্জয় দত্তও হেসে ওঠেন। সম্প্রতি অনুষ্ঠানের সেই অংশটি ভাইরাল হয়েছে। সেখান থেকেই গুঞ্জন ছড়িয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ের বয়সী কঙ্গনাকে বিয়ে করবেন অনিল কাপুর!

আপডেট সময় ১০:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১