ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন এক ব্যক্তি, ৩০ ফুট উঁচু থেকে লাফ!

আকাশ নিউজ ডেস্ক:

নিছক মজা করতে গিয়ে এক ব্যক্তির প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। বন্ধুরা মিলে ঢাউস একটি ঘুড়ি বানিয়েছিলেন।

তার পর সেটি ওড়ানোর বন্দোবস্ত করেন সবাই মিলে। কিন্তু সেই আনন্দের মুহূর্ত আতঙ্কে পরিণত হয়। খবর রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমের।

সবাই মিলে ঘুড়ির সুতা ছাড়তে শুরু করেন হাওয়ার বেগের সঙ্গে। ঘুড়িও একটু একটু করে উড়তে শুরু করেছিল। কিন্তু হঠাৎই দমকা হাওয়ার জেরে ঘুড়িটি দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করে।

বাকিরা সুতা ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটি ধরেছিলেন। ফলে তাকে নিয়েই উড়তে শুরু করে ঘুড়িটি। একটা সময় সেই সুতা ধরে উড়তে উড়তে ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি। ভয়ানক সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঘুড়ির সুতা ধরে ঝুলছেন। প্রাণপণ বাঁচার চেষ্টা করছেন। নিচ থেকে বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতাটা ছেড়ে দিতে।

কিন্তু এত উচ্চতায় উঠে গিয়েছিলেন যে, তার পক্ষে সেই সুতা ছেড়ে দেওয়াটাও প্রাণঘাতী হতে পারত। কিন্তু শেষমেশ প্রাণ বাঁচাতে সাহস করেই সেই উচ্চতা থেকেই লাফ মারেন তিনি। তবে বরাতজোরে বেঁচেও গেছেন।

সোমবার ভয়ানক এ ঘটনাটি ঘটেছে শ্রীলংকার জাফনার পেড্রো পয়েন্টে। এ সময় ওখানে ‘তাই পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসব হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছয় বন্ধু মিলে বিশাল একটি ঘুড়ি বানিয়ে তারই মহড়া দিচ্ছিলেন। কিন্তু সেই মহড়া দিতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন এক ব্যক্তি, ৩০ ফুট উঁচু থেকে লাফ!

আপডেট সময় ০২:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১