ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোন আনলক করে ২০ লাখ টাকা চুরি

আকাশ নিউজ ডেস্ক:

প্রযুক্তির কল্যাণে মানুষের অনলাইন নিরাপত্তায় নিত্যনতুন পন্থা যুক্ত হচ্ছে। সাধারণত আমাদের ব্যবহৃত মোবাইল ফোনের নিরাপত্তায় কত রকম লক দেখা যায়। তবে ফোনের ফেসিয়াল রিকগনিশন যে কতটা বিপজ্জনক তার উদাহরণ মিলল চীনে।

হুয়াং নামের এক ব্যক্তি জুয়াতে প্রচুর টাকা হেরে, তা কীভাবে জোগাড় করবেন তার কোনো উপায়ান্ত না পেয়ে শেষে সেই টাকা পেতে হাতিয়ার করেন নিজের প্রেমিকাকে। ওই ব্যক্তি জানতেন তার প্রেমিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে। তা পেতে প্রেমিকার ফোনের লক খোলাটা তার জন্য জরুরী ছিলো।

তবে ফোনে প্রেমিকার ফেসিয়াল রিকগনিশন ফিচার সক্রিয় থাকায় ফোন আনলক করা সম্ভব ছিল না। সুযোগ খুঁজছিলেন হুয়াং। অবশেষে পেয়েও গেলেন। প্রেমিকা যখন গভীর ঘুমে, তখন মোবাইল আনলক করার জন্য তার আঙুলের ছাপ নেন। সেটা দিয়ে প্রেমিকার ফোন খোলেন। কিন্তু ফোন থেকে প্রেমিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ খোলার জন্য ফেসিয়াল রিকগনিশন-এর প্রয়োজন ছিল। হাতের ছাপ তো পেয়ে গিয়েছেন, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায় ফোনের এই ফিচার। তবে সেটাও ভাঙতে খুব একটা বেগ পেতে হয়নি হুয়াংকে। ঘুমে আচ্ছন্ন প্রেমিকার চোখের পাতা তুলে ফোনে স্ক্যান করতেই ব্যাঙ্কের অ্যাপ খুলে যায়।

তারপর সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেন। এবং অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে আত্মগোপনে চলে যান হুয়াং। পরে এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন হুয়াংয়ের প্রেমিকা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। এই অপরাধে বিচারক হুয়াংকে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা করেন এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোন আনলক করে ২০ লাখ টাকা চুরি

আপডেট সময় ১০:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১