ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঠোর অনুশীলন করতে হবে ছেলেদের: ডমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ড সফরে গিয়ে দীর্ঘ সময় ধরে কোয়ারেন্টাইনে থাকায় রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটির কঠোর বিধি-নিষেধ শেষ পর্যন্ত মানতেই হলো টাইগারদের।

অবশেষে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) চার দেয়ালের বন্দি জীবন পেরিয়ে ১১ দিন পর ব্যাট-বল নিয়ে মাঠে নামতে পেরেছেন মুশফিক-মুমিনুলরা।
লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন দিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চান সামনের কয়েকদিন কঠোর পরিশ্রম করুক টাইগাররা। নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেলে বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি। ’

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি ও দ্বিতীয় টেস্ট হবে ৯ জানুয়ারি। এর আগেই সবাই ছন্দে ফিরবে বলে ডমিঙ্গোর বিশ্বাস। তিনি বলেন, ‘আগামী দুই দিন কঠোর অনুশীলন করতে হবে ব্যাটিং-বোলিংয়ে। টাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব আমরা। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কঠোর অনুশীলন করতে হবে ছেলেদের: ডমিঙ্গো

আপডেট সময় ০৭:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১