ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৪ মাসে দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তার অজুহাত দিয়ে ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের এমন সিদ্ধান্তে হতাশায় ভেঙে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ড দলকে অনেক বুঝিয়েও রাখতে পারেনি পাকিস্তান। কিউইদের এমন সিদ্ধান্তে বড় ক্ষতি হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ডের পরেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের।

নিউজিল্যান্ড সফর বাতিল করায় সফরে যায়নি ইংল্যান্ড। এরপর বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে গিয়ে সেই হতাশা কাটিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বাবর আজমরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায় নেয় পাকিস্তান।

আগামী বছরে চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে কিউইরা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, দুবাইতে থাকাকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান মার্টিন স্নিডন আলোচনা করেছেন। তাদের সেই আলোচনা গঠনমূলক ছিল। যা দুই বোর্ডের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে।

তিনি আরও জানান, ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজন করবে। যেখানে পাকিস্তান আটটি টেস্ট, ১৪টি ওডিআই ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসে দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৯:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১