ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর হত্যাকারীরদের ‌‘জান্নাত’ চাওয়া সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীরদের ‘জান্নাত’ চেয়ে মোনাজাত করা হয়েছে। উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মুনসুর রহমান মৃধাসহ নেতৃবৃন্দ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। বর্তমানে এই মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বঙ্গবন্ধুর হত্যাকারীরদের জান্নাত চেয়ে করা মোনাজাত ভাইরাল হওয়ার পর শনিবার দুপুরে পৌর আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়। ওই সভা থেকে আবদুর রাজ্জাককে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত জেলা কমিটির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা..’। এসময় পৌর মেয়র আবুল কালাম আজাদ ও অন্য আওয়ামী লীগ নেতাদের আমিন বলতে শোনা যায়।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মোনাজাতটি ভুলবশত হয়েছে। পরে সেটি সংশোধন করা হয়েছে। তারপরেও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, ভাইরাল হওয়া বক্তব্যটি নজরে আসার পর পরই সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিতে পৌর আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি ক্ষমার অযোগ্য অপরাধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বঙ্গবন্ধুর হত্যাকারীরদের ‌‘জান্নাত’ চাওয়া সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ০১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১