ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কোহলির ‘বিতর্কিত’ মন্তব্যে যা বললেন সৌরভ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আঙুল তুলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তার সেই বিতর্কিত মন্তব্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না। বিষয়টা বোর্ড দেখছে।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে আমি জানতে পারি আমাকে ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে রাখা হচ্ছে না। অথচ এর আগে আমার সঙ্গে বোর্ডের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

কোহলির সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, বিরাট কোহলি কী করে বলছে যে ওর সঙ্গে কথা বলা হয়নি। আমরা সেপ্টেম্বরেই ওর সঙ্গে কথা বলেছিলাম। অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু একবারও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক রাখা সম্ভব ছিলনা।

বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভ গাঙ্গুলীর বাড়ির সামনে ভিড় জমান ভারতীয় সাংবাদিকরা। এদিন দুপুরে সৌরভের কাছে বিরাট ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে বিসিসিআই সভাপতি বলেন, এই নিয়ে আমার কিছু বলার নেই। বিসিসিআই ব্যাপারটা দেখছে। আমার কোনও বিবৃতি দেওয়ার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলির ‘বিতর্কিত’ মন্তব্যে যা বললেন সৌরভ

আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১