ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আতহার-পাইলটের ব্যাটে জয় পেল মুশতাক একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের প্রাক্তন ক্রিকেটাররা। শহিদ জুয়েল একাদশ ও শহিদ মুশতাক একাদশ নামে দুইটি দলে বিভক্ত হয়ে খেলেছেন মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশাররা।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আতহার আলীর অর্ধশতক ও খালেদ মাসুদ পাইলটের জড়ো ইনিংসে ভর করে শহীদ মুশতাক একাদশ ১৫০ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় শহিদ জুয়েল একাদশ। ফলে ৪২ রানে জয়লাভ করে শহিদ মুশতাক একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও আতহার আলী খান উদ্বোধনী জুটিতে এনে দেন ৫২ রান। ২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন বিদ্যুৎ। আতহার পূর্ণ করেন অর্ধশতক। ৫৫ বলে ৬০ রান করেন তিনি। ঝড়ো ইনিংস খেলেছেন খালেদ মাসুদ পাইলট। ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫ ও জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ রান করেন। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ৪ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান জড়ো করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে হাবিবুল বাশার সুমন ২৮ বলে অপরাজিত ২৯, মুশফিক বাবু ২৯ বলে ২৭, মাহমুদুল হাসান রানা ৮ বলে অপরাজিত ১৩, সাজ্জাদ আহমেদ ২১ বলে ১১, হান্নান সরকার ১১ বলে ১০, আনোয়ার হোসেন ৯ বলে ৬ ও মেহরাব হোসেন অপি ৮ বলে ২ রান করেন।

ম্যাচ শেষে ক্রিকেটারদের পুরস্কৃত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

আতহার-পাইলটের ব্যাটে জয় পেল মুশতাক একাদশ

আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১