ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মারধর-ধর্ষণচেষ্টা: পরীমনির নারাজির আবেদন নাকচ

আকাশ জাতীয় ডেস্ক:

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে অভিনেত্রী পরীমনির দেওয়া নারাজির আবেদন নাকচ করেছেন আদালত। একইসঙ্গে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এই আদেশ দেন।

মামলার আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৩ মার্চ পরবর্তী শুনানির জন্য তারিখ ধার্য করেন।

আজকে শুনানির সময় আদালতে হাজির হননি অভিনেত্রী পরীমনি।

সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। সেদিনই দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

৬ সেপ্টেম্বর মামলার নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

পুলিশের দেওয়া অভিযোগপত্রে ‘অজ্ঞাতপরিচয়’ আসামিদের নাম না আসায় ১ ডিসেম্বর নারাজি (অভিযোগপত্র মানি না) দাখিল করেন চিত্রনায়িকা পরীমনি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে নারাজির আবেদনটি করেন তিনি। শুনানির পর ১৩ ডিসেম্বর আদেশের দিন ঠিক করেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মারধর-ধর্ষণচেষ্টা: পরীমনির নারাজির আবেদন নাকচ

আপডেট সময় ০১:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১