ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

হাসপাতালে কাজী হায়াৎ, দোয়া চাইলেন মারুফ

আকাশ বিনোদন ডেস্ক :

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াত। আজ বৃহস্পতিবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে তার ছেলে অভিনেতা কাজী মারুফ বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, আমার বাবা কাজী হায়াতকে অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আব্বুর ব্লক আছে।

কাজী মারুফ আরও লেখেন, দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হাসপাতালে কাজী হায়াৎ, দোয়া চাইলেন মারুফ

আপডেট সময় ১০:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১