ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনা এখন চরমে। মূলত ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে কেন্দ্র করেই এ উত্তেজনা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছেন।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর বুধবার এই ঘোষণা দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনা না পাঠালেও রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করবে না। তবে ইউক্রেনের বিরুদ্ধে প্ররোচনা ও উসকানির অভিযোগ আনেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর বিস্তার না করা এবং রাশিয়ার আশেপাশে বিধ্বংসী অস্ত্রের মোতায়েন না করার দাবিও জানান পুতিন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, ‘ইউক্রেনে সেনা মোতায়েন আমাদের বিবেচনাধীন নয়। হামলার ঘটনা ঘটলে তার পরিণাম হবে ভয়াবহ।’

এদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, যুদ্ধের প্রস্তুতিতে রাশিয়া ইতোমধ্যেই অর্ধেক সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালের শুরুতে সামরিক আগ্রাসন শুরু করা। অপর এক সূত্রে গণমাধ্যমটি দাবি করেছে, বর্তমানে ইউক্রেন সীমান্তে চার এলাকায় রাশিয়া সৈন্য মোতায়েন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১