ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্রিক সাইপ্রাসের প্রশাসন পূর্ব ভূমধ্যসাগরে অ্যাক্সন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে অনুসন্ধান লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে তুরস্ক। ওই অঞ্চলে তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের অধিকার উপেক্ষা করার ঘটনাকে উত্তেজনা বাড়ানোর পরিষ্কার উসকানি হিসেবে দেখছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, গ্রিক সাইপ্রাসের প্রশাসন বৃহস্পতিবার জানায়, মন্ত্রিদের কাউন্সিল অ্যাক্সন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে দেশটির ঘোষিত এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) ৫ নম্বর সেকশনে হাইড্রোকারবন অনুসন্ধানের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। যে ইকোনমিক জোন দেশটির দক্ষিণে ও দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতিতে বলে, এ লাইসেন্সের একটি অংশ পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের মহাদেশীয় সীমা লঙ্ঘন করে।

‘ঠিক আগের মতোই, তার সামুদ্রিক এলাকায় তুরস্ক কখনও কোনো দেশ, কোম্পানি, জাহাজকে অবৈধভাবে হাইড্রোকারবন অনুসন্ধান চালাতে দেবে না। তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের অধিকার রক্ষায় আঙ্কারা সবসময় পদক্ষেপ নেবে’, বলা হয় বিবৃতিতে।

কয়েক দশক ধরে, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের সমুদ্র সীমা, আকাশ সীমা, জ্বালানি ও ছোট ছোট কিছু দ্বীপ নিয়ে বিরোধ চলে আসছে। এ ছাড়া তুরস্ক ও গ্রীস তাদের সমুদ্রসীমা নিয়ে একমত নয়। তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও গ্রিক সাইপ্রাসের দাবি করা সুমদ্র এলাকাকে স্বীকার করে না এবং এ দাবিকে তুরস্ক ও তুর্কি সাইপ্রাস সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক

আপডেট সময় ০৫:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১