ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুরুর সুনাম ধরে রাখতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হারানো গৌরব ফিরিয়ে আনতে একাডেমিক মহাপরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১ ডিসেম্বর) ঢাবির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১৯২১ সালে যখন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এ অঞ্চলের বেশিরভাগ মানুষ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে একটি গবেষণামুখী শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে। অথচ আজ শতবর্ষের ক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাবতে হচ্ছে, নতুন করে জোর দিতে হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়নের দিকে। বিগত একশ বছরের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেতে হতে হয়েছে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। শুরুর এক দশকের মধ্যে এ বিশ্ববিদ্যালয় যেভাবে সারা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছিল, দুঃখজনক হলেও সত্য, সে অগ্রযাত্রার গতি নানা কারণেই ধরে রাখা সম্ভব হয়নি। সে কারণে বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার চিন্তা করতে হচ্ছে। এর জন্য প্রয়োজন একাডেমিক মহাপরিকল্পনা। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে পূর্ণাঙ্গ ভৌত মাস্টারপ্ল্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুরুর সুনাম ধরে রাখতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৬:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১