ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

ওমিক্রন ঠেকাতে ‘অন্ধের’ মতো পদক্ষেপ নয়: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ কতটা ভয়াবহ তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এজন্য অস্থির না হয়ে শান্তভাবে পদক্ষেপ নিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লি্উইচও)। ‘অন্ধের’ মতো নেওয়া পদক্ষেপ অসমতাকে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস।

দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার এই আহ্বান জানান ডব্লিউএইচওর প্রধান।

ওমিক্রন প্রতিরোধে শান্ত থাকতে এবং যৌক্তিক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে টেডরস আধানম গেব্রিয়াসিস এক ব্রিফিংয়ে বলেন, আমরা সদস্যভুক্ত সব দেশের প্রতি যৌক্তিক ও আনুপাতিক ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বৈশ্বিক পদক্ষেপ হতে হবে অবশ্যই শান্ত, সমন্বিত ও সুসংগত।

এক সপ্তাহেরও কম সময় আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া এই ধরন সম্পর্কে ডব্লি্উইচওকে অবহিত করা হয়েছিল। বিভিন্ন মহাদেশে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা ব্যক্ত করে বলেন, যেসব দেশে প্রথম এই ধরন শনাক্ত হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেসব দেশে নজরদারি বাধাগ্রস্ত হতে পারে।

একইসঙ্গে তিনি বলেন, নতুন এই ধরন কতটা বিপদজনক হতে পারে তা এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে করোনার যে ধরনটি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি তা থেকে নিজ দেশের নাগরিককে রক্ষার চেষ্টা করছে বিভিন্ন দেশ।

টেডরস বলেন, কিন্তু আমি একইসঙ্গে কিছু দেশের অন্ধের মতো পদক্ষেপ নেওয়া নিয়ে উদ্বিগ্ন। কারণ এসব পদক্ষেপ প্রমাণভিত্তিক নয়। এসব পদক্ষেপ কেবল অসমতাকেই বাড়িয়ে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

ওমিক্রন ঠেকাতে ‘অন্ধের’ মতো পদক্ষেপ নয়: ডব্লিউএইচও

আপডেট সময় ০১:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১