ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘আনিসুল হক নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন’

আকাশ জাতীয় ডেস্ক:

উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়র আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের পর উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আনিসুল হক শুধু নগরপিতা হিসেবেই নয়, মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। তিনি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রয়াত মেয়রের স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, অপরিকল্পিত ঢাকাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: ফর্মুলা ওয়ানে নতুন মাত্রা

‘আনিসুল হক নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন’

আপডেট সময় ০৬:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১