ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিনি চলে গেছেন কিন্তু এখনো মনে হচ্ছে গতকালের ঘটনা: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। এতটাই কষ্ট পেয়েছিলেন যে, নির্বাক ছিলেন অনেকটা সময়। শোকজ্ঞাপন করতেও অনেক সময় নিয়েছিলেন।

পরের ম্যাচেই সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে গোল করার পর দেখিয়েছিলেন নিউওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি পরে ম্যারাডোনার প্রতি সম্মান জানান মেসি।

এরই মধ্যে এক বছর হয়ে গেল পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তি দিয়েগো।

বৃহস্পতিবার ছিল ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন স্বদেশি কিংবদন্তির স্মৃতিচারণে শোকে কাতর হয়ে পড়েন মেসি।

স্পেনের এক সংবাদপত্রে ম্যারাডোনাকে নিয়ে স্মৃতিচারণ করলেন মেসি।

বললেন, ‘মনে হচ্ছে এই তো সেদিনের ব্যাপার। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ম্যারাডোনার মৃত্যুর পর এক বছর কেটে গেল, এটা ভাবলেই অবিশ্বাস্য লাগছে। তাকে ছাড়াই আর্জেন্টিনা এত বছর পর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হলো।’

মেসি আরো বলেন, ‘এখনো মাঝে মাঝে মনে হয়, কদিন বাদেই তাকে টিভিতে দেখতে পাব। হয়তো কোনো সাক্ষাৎকারে বা কোনো বিষয়ে নিজের মতামত দিচ্ছেন। অনেকদিন হয়ে গেল উনি চলে গেছেন। কিন্তু এখনো মনে হচ্ছে গতকালের ঘটনা। আমাদের সব স্মৃতি সারা জীবন মনে রাখব। আমি ভাগ্যবান যে, তার সঙ্গে এত স্মৃতি আমার।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনি চলে গেছেন কিন্তু এখনো মনে হচ্ছে গতকালের ঘটনা: মেসি

আপডেট সময় ০৮:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১