ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভাতে কাজ শুরু করেন। কিন্তু রাসায়নিকের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট যোগ দিয়েছে আগুন নেভানোর কাজে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, কারখানাটির নিচতলায় অনেকগুলো কেমিক্যালের ড্রাম ছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটিতে শ্রমিক সংখ্যা কম ছিল। এক শ্রমিক জানান, সেখানে লুব অয়েল ব্যবহার করা হয়। কোনো একজন কর্মীর হাত থেকে লুব অয়েল ছিটকে পড়ে এই আগুন লাগে।

এদিকে আগুন লাগা কারখানার অদূরেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ। স্টেডিয়াম থেকে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। অনেক দর্শক গ্যালারি থেকে আগুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময় ১২:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১