ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।

পোশাক শ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী পারাপার সেতুর নিচে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে আশপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, মিরপুর ১৩ নম্বরেও রাস্তায় জড়ো হচ্ছেন পোশাক শ্রমিকেরা। সেখানে বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এর আগে, বুধবার পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১