ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোট সমস্যা বেশ ভোগাচ্ছে তামিম ইকবালকে। জিম্বাবুয়ে সফরের আগে থেকেই চোটাক্রান্ত টাইগার এই ওপেনার হারারেতে তিনটি ওয়ানডে ম্যাচ চোট ‘ম্যানেজ’ করে খেললেও ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সিরিজেও থাকতে পারেননি। চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজেও নেই তামিম। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগারদের ড্যাশিং এই ওপেনার।

বুড়ো আঙুলের পুরোনো চোটের পর নতুন করে চিড় ধরা পড়ায় এবারও দর্শক হয়ে কাটাতে হবে টাইগার ওয়ানডে অধিনায়ককে। তামিমের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৯ জানুয়ারি। সেখানে তামিম মূলত থাকতে পারছেন তার আঙুলের চোটের কারণে।

জিম্বাবুয়ের সফরের আগে চোটে পরার পর পূনর্বাসন প্রক্রিয়ার মাঝ দিয়ে যাচ্ছিলেন তামিম। এর মাঝে সেরে উঠলেও নানা বিতর্কে নাম সরিয়ে নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর থেকে। সে সময় নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলেন তামিম। সেখানে নতুন করে চোট পেলে সোমবার (২২ নভেম্বর) ইংল্যান্ডে একজন ফিজিশিয়ানের চিকিৎসক নির্দেশনা দেন এক মাস বিশ্রাম নেওয়ার। আর সেকারণেই কিউই মুলুকে সফরে থাকছেন না তামিম।

তামিমের চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে দেবাশীষ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তিনি (তামিম) ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেছেন এবং তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

আপডেট সময় ০১:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১