ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতার বিশ্বকাপের সপ্তম স্টেডিয়াম প্রস্তুত

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২২ কাতার বিশ্বকাপের সপ্তম ভেন্যু ‘স্টেডিয়াম ৯৭৪’- এর নির্মাণকাজ শেষ হয়েছে। আসন্ন আরব কাপ দিয়ে এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিশ্বকাপের অন্যতম ভেন্যুটি এর আগে রাস আবু আবুদ স্টেডিয়াম নামে পরিচিত হলেও পরে নাম বদলে রাখা হয় ‘স্টেডিয়াম ৯৭৪’। পরের বছর বিশ্বকাপে উপলক্ষে নির্মাণ করা সপ্তম স্টেডিয়াম এটি।

এর আগে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত ছয়টি স্টেডিয়াম উদ্বোধন করেছিল কাতার। স্টেডিয়ামগুলো হলো- খলিফা ইন্টারন্যাশনাল, আল জয়নব , এডুকেশন সিটি, আহমাদ বিন আলী, আল বাইত এবং আল থুমামা। ফলে আর মাত্র একটি স্টেডিয়ামের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে।

৩০ নভেম্বর আরব কাপে আরব কাপে সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে ‘স্টেডিয়াম ৯৭৪’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

‘স্টেডিয়াম ৯৭৪’-এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে জাহাজের হাজারো কনটেইনার। ভেন্যুটির অবস্থানও দোহা পোর্টের খুব কাছে। মজার ব্যাপার হচ্ছে, ‘৯৭৪’ হচ্ছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড।

অবাক করা ব্যাপার হচ্ছে, বিশ্বকাপের পর ‘স্টেডিয়াম ৯৭৪’-কে পুরোপুরি ভেঙে ফেলা যাবে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। এমনকি স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো প্রযুক্তির দরকার হবে না। এটির তাপমাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত থাকবে।

‘স্টেডিয়াম ৯৭৪’-এ বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পর্যন্ত মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতার বিশ্বকাপের সপ্তম স্টেডিয়াম প্রস্তুত

আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১