ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে এমপিপত্নী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের স্ত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এলিনা আকতার পলি (৪০) অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই স্ত্রী এলিনাকে বৃহস্পতিবার রাতে রামেক হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়। রাত ১১টা ৫৫ মিনিটে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১২টা ৫ মিনিটে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল। তবে শঙ্কামুক্ত। এখনও কথা বলার মতো পরিস্থিতিতে নেই।’

ঘটনার কারণ জানতে এমপি আয়েন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন একটু কাজে আছি। পরে কথা বলবো।’

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ‘এমপির স্ত্রী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন বলে শুনেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে এমপিপত্নী

আপডেট সময় ০৮:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১