ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোরিয়ান ভাষায় কোরআনের প্রথম অনুবাদক ড. হামিদ চৈ ইয়ং কিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরিয়ানদের সঙ্গে ইসলামের সংযোগ প্রায় ১২শ’ বছর আগে হলেও গত শতাব্দীর শেষভাগ পর্যন্ত কোরিয়ান ভাষায় কোরআনের কোনো অনুবাদ ছিল না। ড. হামিদ চৈ ইয়ং কিল কোরিয়ান ভাষায় কোরআনের অনুবাদ করেন। কাজটি করতে তার সময় লেগেছিল সাত বছর। তিনি ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’-এর সদস্য এবং ‘কোরিয়ান মুসলিম ফেডারেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে ড. হামিদ চৈ ইয়ং কিল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কর্ম জীবনে মিয়নজি বিশ্ববিদ্যালয়সহ তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ড. হামিদ চৈ-এর বর্তমান বয়স ৭০ বছর। তবে তার শৈশব ও পারিবারিক ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। ২০০৮ সালে তিনি কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’ লাভ করলে আন্তর্জাতিক গণমাধ্যমে তার নাম উচ্চারিত হয়।

গণমাধ্যমে প্রচারিত তথ্যানুসারে ড. হামিদ চৈ ১৯৭৫ সালে হানকুক বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে ‘ফান্টামেন্টালস অব রিলিজিয়ন অ্যান্ড দাওয়াহ’ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন (১৯৭৬-১৯৮০ খ্রি.)। এ সময় আরববিশ্বের খ্যাতিমান আলেম শায়খ আবদুল্লাহ বিন বাজ বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৬ সালে সুদানের খার্তুমে অবস্থিত উমদুর্মান ইসলামিক ইউনিভার্সিটি থেকে ‘ইসলামিক কল ইন কোরিয়া’ শিরোনামে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

ড. হামিদ চৈ ইয়াং কিল আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রচিত মহানবী (সা.)-এর জীবনী গ্রন্থ ‘আর-রাহিকুল মাখতুম’-এর কোরিয়ান অনুবাদের জন্য ২০০৮ সালে তিনি কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’ লাভ করেন। তবে জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ সম্পন্ন করা। এটিই কোরিয়ান ভাষায় কোরআনের প্রথম অনুবাদ। এছাড়া তিনি ৩০টির বেশি ইসলামী বই কোরিয়ান ভাষায় ভাষান্তর করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

কোরিয়ান ভাষায় কোরআনের প্রথম অনুবাদক ড. হামিদ চৈ ইয়ং কিল

আপডেট সময় ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১