ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

খালে পাওয়া গেলো ৬৬ লাখ টাকা!

আকাশ জাতীয় ডেস্ক:

শীতের শুরুতে রাস্তার পাশের খাল-বিলে পানি শুকিয়ে এলে মাছ পাওয়া যায়। এটা তো জানি, কিন্তু লাখ লাখ টাকাও পাওয়া যায়, এমনটি শুনেছেন কেউ! এবার তাই হলো।

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

খালে পাওয়া গেলো ৬৬ লাখ টাকা!

আপডেট সময় ০১:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১