ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

জেগে দেখলেন স্বামী-সন্তান ফ্যানের সঙ্গে ঝুলছে

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকা থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় নাগরা ওষুধ প্রশাসনে চাকরি করতেন। সেখানে ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি।

মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌর সভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার স্মৃতি সড়কে রুহুল আমীনের বাসার চতুর্থতলায় ভাড়া থাকেন তারা। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেন তিনি। সকালে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পরে কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দু’ জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

জেগে দেখলেন স্বামী-সন্তান ফ্যানের সঙ্গে ঝুলছে

আপডেট সময় ১২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১