ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবা প্রাঙ্গণে মুসল্লিদের সেবায় বাংলাসহ ১১ ভাষায় উত্তর দেবে রোবট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসল্লিদের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে মক্কার পবিত্র মসজিদুল হারামে। তারই অংশ হিসেবে এখন মুসল্লিদের নানা প্রশ্নের উত্তর সেবা দিতে ব্যবহৃত হচ্ছে টাচ স্কিন রোবট। অত্যাধুনিক এই রোবটের মাধ্যমে পবিত্র কাবা প্রাঙ্গণে মুসল্লিদের ওমরাহ পালন, ইসলাম বিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়েছে। খবর আরব নিউজের।

জানা গেছে, বিদেশি ওমরাযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবাও দিয়ে যাচ্ছে চার চাকার রোবটগুলো। বিশ্বের ১১ ভাষায় মুসল্লিদের সেবা দেবে রিমোট কন্ট্রোল রোবট। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসাসহ মোট ১১ ভাষায় ইসলামী বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে মুসল্লিদের সহায়তা করবে।

২১ ইঞ্চির টাচস্ক্রিনের রোবটের সাহায্যে মুসল্লিরা যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবে। স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে।

‘আল মাকরা আল হারামাইন’ সেবার মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের হাফিজদের মাধ্যমে কোরআন পাঠদান করা হয়। এর মাধ্যমে ভালোভাবে কোরআন পাঠ শিখতে আগ্রহী নানা দেশের মুসলিম ও পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লিরা কোরআন শিখতে পারে। সহজ পদ্ধতিতে কোরআন পাঠে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট লাভ করা যায়।

মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে পরিচালিত দূরশিক্ষণের মাধ্যমে বিশ্বের পবিত্র কোরআন ছয় ভাষায় পাঠদান করা হয়। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্ট কোরআন ও ই-ডিভাইসও আছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্রেইইল পদ্ধতিতে পবিত্র কোরআন পড়তে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবা প্রাঙ্গণে মুসল্লিদের সেবায় বাংলাসহ ১১ ভাষায় উত্তর দেবে রোবট

আপডেট সময় ০৮:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১