ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সঞ্জয়ের সাথে বিয়ের পরই জানা যায় মান্যতা ‘অন্তঃসত্ত্বা’, সন্তানের বাবা অন্য কেউ?

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী মান্যতা দত্ত, চড়াই উৎরাই পেরিয়ে তাদের সুখের সংসারের খবর সবারই জানা। তবে অপ্রিয় হলেও সত্য, সঞ্জয়ের সাথে প্রেম, দত্ত বাড়িতে আসা-যাওয়া ও বিয়ের পর মান্যতাকে নিয়ে যে খবর সামনে এসেছিল, তা জানার পর তুমুল সমালোচনা শুরু হয়েছিল।

জানা যায়, মান্যতার প্রকৃত নাম দিলনওয়াজ শেখ। মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম। যদিও ছেলেবেলার পুরোটাই কেটেছিল দুবাইয়ে। বড় হয়ে দেশে ফেরেন তিনি। তারপর বলিউডে নিজের ভাগ্য যাচাই করতে শুরু করেন। প্রকাশ ঝার একটি ছবিতে আইটেম গান করার সুযোগ পেয়ে যান তিনি।

তবে সেই সুযোগ কাজে লাগেনি, উপরন্তু একটি বি-গ্রেড ছবিতে তাকে কাজ দেওয়া হয়। সে সময় মান্যতার বাবা মারা গিয়েছিলেন। তখন পুরো পরিবারের দায়িত্ব মান্যতার ওপরই। ফলে দ্বিতীয় শ্রেণির ছবিতেই অভিনয় করেন তিনি। সে সময়ই ছবির প্রযোজক তার সঙ্গে সঞ্জয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
তখন দু’জনেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমস্যায় জড়িয়ে ছিলেন। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল সঞ্জয়ের। ক্রমে সঞ্জয়ের মনে জায়গা করে নেন মান্যতা। মান্যতাকে বিয়ে করে পালি হিলে দত্ত বাড়িতে নিয়ে ওঠেন সঞ্জয়। কিন্তু এই বিয়ে সঞ্জয়ের বাড়ির সদস্যরা মন থেকে মানতে পারছিলেন না।

বিয়ের শুরু থেকে এসব সমস্যার মধ্যেই ছিলেন মান্যতা। সবাইকে চমকে দিয়ে তার সাবেক ‘স্বামী’ প্রকাশ্যে চলে আসেন। নিজের সঙ্গে মান্যতা এবং এক সন্তানের ছবি নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। দাবি করেন, সঞ্জয়ের সঙ্গে মান্যতার বিয়ে বেআইনি কারণ তখনও নাকি তাদের বিচ্ছেদ হয়নি।

পাশাপাশি তার আরও দাবি ছিল, মান্যতা তার এক সন্তানের মা এবং সঞ্জয়কে বিয়ে করার সময় তিনি নাকি ছয় মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। তার ‘স্বামী’ রহমান আদালতে মামলাও করেছিলেন। এ সময়ে সঞ্জয় কিন্তু সমালোচনায় গা ভাসাননি। স্ত্রীর পাশেই ছিলেন। পরবর্তীকালে রহমানের সত্যি সামনে উঠে আসে।

রহমান মূলত একজন অপপ্রচারকারী। তাকে গ্রেফতার করা হয়। কারণ এমন মিথ্যা তথ্য দিয়ে আরও কয়েকজন অভিনেত্রীকে এভাবেই ফাঁসানোর চেষ্টা করেছিলেন তিনি। এতেই সব সমালোচনা পেছনে ফেলে মান্যতা ও সঞ্জয়ের সম্পর্ক এগিয়ে যেতে থাকে। পরে ২০০৮ সালে গোয়ায় বিয়ে করেছিলেন তারা। তার দু’বছর পর যমজ সন্তানের জন্ম দেন মান্যতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সঞ্জয়ের সাথে বিয়ের পরই জানা যায় মান্যতা ‘অন্তঃসত্ত্বা’, সন্তানের বাবা অন্য কেউ?

আপডেট সময় ১১:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১