ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে চার নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। স্বভাবতই দলের নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ঘোষিত এই দলে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেলেন চার উদীয়মান ক্রিকেটার।

বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া এই চারজন ক্রিকেটার হলেন সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বী দলে আগেও জায়গা পেয়েছেন ঠিকই, কিন্তু অভিষেক হয়নি। এদিকে শহিদুল এবং আকবর আলি এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। এছাড়া মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে বিশ্রাম দেয়া হয়েছে। আর অফফর্মে থাকার কারণে জায়গা হয়নি ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের। শেষদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও কোনো ম্যাচ না খেলা রুবেল হোসেন নেই এই সিরিজে।

উল্লেখ্য, ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি। ইতোমধ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে চার নতুন মুখ

আপডেট সময় ০৭:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১