ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিমন্ত্রীকে কোলেপিঠে করে মানুষ করেছেন যিনি

আকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এক সহজ স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছে। প্রতিমন্ত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পিতা-মাতার পরে যাদের একজন আমাকে কোলেপিঠে করে মানুষ করেছে, তাঁর নাম হযরত আলী।

প্রতিমন্ত্রীর এমন সহজ স্বীকারোক্তিতে মুগ্ধ হয়েছেন সবাই।

মুরাদ হাসান জামালপুর শহরের কিশলয় আদর্শ বিদ্যা নিকেতনে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৩ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ২০০০ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

২০০৪-২০০৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ‘প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি’র ওপর পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিং (পিজিটি) সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ২০১১ সালে রেডিয়েশন অনকোলজির ওপর এম.ফিল ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনকোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে তিনি কর্মরত আছেন।

মুরাদ হাসান সম্প্রতি ’৭২-এর সংবিধানে ফেরত যাওয়া নিয়ে কথা বলে আলোচিত হন। মেয়র সাঈদ খোকনও মুরাদ হাসানের সমালোচনা করেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোলও পড়ে যায়।

মুরাদ হাসান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের জামালপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তারপর ১৯ মে ২০১৯ তারিখ থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীকে কোলেপিঠে করে মানুষ করেছেন যিনি

আপডেট সময় ০৬:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১