ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিরোপা জিতে জুতায় মদ খেলেন ওয়েড-স্টোনিসরা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরুর আগে অস্ট্রেলিয়াকে নিয়ে সেভাবে কথা শোনা যায়নি। এরপরও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠে যায় দলটি। আর শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একপেশে ক্রিকেট খেলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নও হয়েছে অজিরা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে এক অদ্ভুদ কাণ্ডই ঘটালেন অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার ম্যাথু ওয়েড এবং মাকার্স স্টোনিস। জুতাতে করে বিয়ার খেলেন এই দুই ক্রিকেটার।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের ফিফটির সুবাদে ৮ উইকেটের জয় তুলে নেয় অজিরা। এরপর থেকেই উল্লাসে ফেঁটে পড়ে অ্যারন ফিঞ্চ।

তবে ড্রেসিং রুমে ওয়েড এবং স্টোনিস যেভাবে উদযাপন করলেন সেটার সঙ্গে হয়তো কেউ পরিচিত নন। কেননা নিজের জুতায় করে মদ খেয়ে জয় করার রীতি ক্রিকেটে আগে কখনই দেখা যায়নি।

সম্প্রতি আইসিসির পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতো খুলে তার মধ্যে বিয়ার ঢাললেন ওয়েড। তারপরে জুতা থেকেই সেই বিয়ার খেলেন। একই কাজ করতে দেখা গেলো মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতা থেকেই বিয়ার খেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

শিরোপা জিতে জুতায় মদ খেলেন ওয়েড-স্টোনিসরা!

আপডেট সময় ০৭:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১