ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিলির জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক বিকল, আমদানি-রপ্তানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

জিরো পয়েন্টে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বিকল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই একটি ট্রাক জিরো পয়েন্টের গেটে বিকল হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকা দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের প্রবেশ পথ (জিরো পয়েন্ট) থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থার কারণে প্রায় সময় ট্রাক বিকল হয়ে আমদানি-রপ্তানি ব্যাহত হয়। এতে করে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিলির জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক বিকল, আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০৬:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১