ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চড় খেতে নারী কর্মচারী রাখলেন ব্যবসায়ী!

আকাশ নিউজ ডেস্ক:

ফেসবুকে ঢুকলেই সময় নষ্ট, হয় কাজেরও ক্ষতি। আর এ জন্য এক অদ্ভুত সমাধান বের করলেন প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। কাজের সময়ে ফেসবুক খুললেই চড় মারার জন্য এক নারীকে নিয়োগ দিয়েছে তিনি। এই আজব ঘটনার প্রশংসা করেছেন ইলন মাস্ক।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মনীশ শেঠি ভীষণ ব্যস্ত মানুষ। কাজের জন্য ল্যাপটপে ইন্টারনেট খুললেই অভ্যাসবশত ফেসবুক খুলে ফেলেন। দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে থাকেন। নষ্ট হতে থাকে মূল্যবান সময়। আর এর থেকে সমাধান বের করলেন তিনি। একজন নারী কর্মী চেয়ে বিজ্ঞাপন দেন তিনি। কর্মীর কাজ হলো চড় মারা।

মনীশ যখন ল্যাপটপে কাজ করেন, তার পাশে বসে থাকতে হয় সেই মহিলাকে। আর তীক্ষ্ণ নজর রাখতে হয় মনীশের কম্পিউটার স্ক্রিনে। কোনো ট্যাবে ফেসবুক খুললেই মনীশকে রীতিমতো জোরে চড় মারেন ওই নারী কর্মচারী। এর জন্য ঘণ্টায় ৮ ডলার করে বেতনও পান তিনি।

মনীশ জানিয়েছেন, ওই নারীর কাছে তিনি কৃতজ্ঞ। এই নতুন উপায়ে তার সময় বিন্দুমাত্র নষ্ট হয় না। চড় খাওয়ার ভয়ে মন দিয়ে কাজ করতে থাকেন তিনি। আর তা না করলেই মেলে চড়।

এই খবরের একটি টুইটে রিপ্লাইও করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। দুটি ‘ফায়ার’ ইমোজি দিয়ে প্রশংসা করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস

চড় খেতে নারী কর্মচারী রাখলেন ব্যবসায়ী!

আপডেট সময় ১১:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১