ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিল্পা ও রাজের নামে আর্থিক প্রতারণার মামলা

আকাশ বিনোদন ডেস্ক :

বর্তমানে পর্নোগ্রাফি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে মুক্ত আছেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তবে আবারো তার নামে থানায় মামলা করা হয়েছে, নাম এসেছে শিল্পারও।

এই তারকা দম্পতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন নীকিন বারাই নামের এক ব্যবসায়ী। এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।

ওই ব্যক্তির অভিযোগ, ২০১৪ সালে অতিরিক্ত লাভের আশা দেখিয়ে শিল্পা ও রাজ নিজেদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করান তাকে দিয়ে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই টাকা ফেরত চাইলে শিল্পা ও রাজ হুমকি দেন।

তাই কোনো উপায় না দেখে শিল্পা ও রাজে নামে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর আগে ১৯ জুলাই পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অশ্লীল সিনেমা বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠিকেও।

আইপিএল-এ ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তখন তিনি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন। এছাড়া ২০১৩ সালের আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ড ঘটিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিল্পা ও রাজের নামে আর্থিক প্রতারণার মামলা

আপডেট সময় ১১:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১