ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দিন টুকু আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ ‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান দলের। তাই ফাইনাল না খেলার কারণে বাংলাদেশ সফরে একটু আগেভাগেই আসার পরিকল্পনা করে বাবর আজমরা। যেই কথা, সেই কাজ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আজ (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল।

এখন ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে থাকবেন বাবর-রিজওয়ানরা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে দলটি।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। ডিসেম্বরের ১ তারিখে ঢাকায় ফিরবে পাকিস্তান।

মিরপুরে ২ ও ৩ ডিসেম্বর অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবর আজম বাহিনীর। বাবরদের দলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড় থাকলেও বাংলাদেশ আসছে না মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

আপডেট সময় ০৭:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১