ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দুই মাস স্বামী-স্ত্রী পরিচয়ে থাকার পর তরুণীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানে সুরভী আকতার নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় একটি বাসার নিচতলা থেকে সুরভীর (৩২) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর পুরুষ সঙ্গী নাজমুল হাসানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুই মাস আগে নাজমুল ও সুরভী ওই ফ্ল্যাট স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন। নাজমুলের বাসা দক্ষিণখানেই। সেখানে তার বাবা-মা থাকেন। প্রতি বৃহস্পতিবার তিনি সুরভীর ফ্ল্যাটে আসতেন, শুক্রবারও তারা এক সঙ্গে থাকতেন।

গত শুক্রবার রাতে এলে তার সঙ্গে সুরভীর ঝগড়া হয়। রাত ১১টার দিকে একটি ঘরে সুরভী ঢুকে ‘লক’ করে দেয়। কিছুক্ষণ পর নাজমুল ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাইরে এসে জানালা দিয়ে দেখে সুরভী সিলিংয়ের সঙ্গে ঝুলছে।

পরে নিরাপত্তা কর্মীর কাছ থেকে বিকল্প চাবি নিয়ে দরজা খুলে সুরভীকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যান নাজমুল। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক গণমাধ্যমকে বলেন, গত সেপ্টেম্বর মাসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা এই বাসায় উঠে। তবে বিয়ের কোনো কাগজ বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারেনি নাজমুল।

তিনি জানান, এক ইতালিপ্রবাসীর সঙ্গে সুরভীর ১৩/১৪ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের ১০/১১ বছরের একটি ছেলেও রয়েছে। ইতালিতে স্বামী আরেকটি বিয়ে করেছে শুনে ৭/৮ মাস আগে তাকে তালাক দেন সুরভী। এরপর ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নাজমুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে।

সুরভীর শিশুপুত্র তার নানীর কাছে থাকে। তবে সুরভী ঢাকায় কী করতেন, তা তার পরিবারের সদস্যরা জানত না। আর নাজমুলের বিষয়েও জানত না তার পরিবার।

তবে পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, তারা দুজন বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে দুপুরের খাবার সরবরাহ করতেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় নাজমুলকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মাস স্বামী-স্ত্রী পরিচয়ে থাকার পর তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১