ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেয়সীকে উপহার!

আকাশ নিউজ ডেস্ক:

প্রিয়জনকে খুশি করতে মানুষ কত কিছুই না করে। প্রেয়সীকে ভালোবাসার জানান দিতে কেউ যে নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে দেবেন, বিষয়টি বিশ্বাস করা কঠিন।

এই অকল্পনীয় বিষয়টিই সামনে এনেছেন মিসরের তরুণ এক অভিনেতা।

মোস্তফা সলিমান এল সায়েদ নামের মিসরের ওই অভিনেতার একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। শুধু তার দেশে নয়, বাংলাদেশের অনেকেই সেই ছবি শেয়ার দিয়ে ‘প্রেমের জয়গান’ করেছেন।

টুইটার ও ফেসবুকে মোস্তফা সলিমান এল সায়েদ ওই পোস্টটি করেন ৩১ অক্টোবর। ওই পোস্টে ছিল পাশাপাশি দুটি ছবি। একটিতে দাঁতের তৈরি মালা, অন্যটিতে হাসিমুখে দন্তহীন এক তরুণ।

ওই পোস্টে মোস্তফা সলিমান লেখেন, ‘সিরিয়াসলি, ভালোবাসার সবচেয়ে সুন্দর অর্থ যা আমার জীবনে দেখেছি, তা হলো আপনি আপনার সমস্ত দাঁত বের করে আপনার ভালোবাসার মানুষকে দিয়ে দিন। ’

মজার ছলে দেওয়া তার ওই পোস্টটি সত্যি ভেবে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন। পোস্টটি শেয়ার করেছেন অনেকেই।

আসলে মোস্তফা সলিমান ছবি সম্পাদনার অ্যাপ দিয়ে দাঁত সরিয়ে নিজের ছবিই বসিয়ে দিয়েছিলেন সেখানে। আর দাঁতের মালার ছবিটি আসলে পিনটারেস্টে একটি জুয়েলারি শিল্পীর পণ্যের বিজ্ঞাপন থেকে নেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেয়সীকে উপহার!

আপডেট সময় ০৯:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১