ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন লিটন দাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচ হেরে শুন্য হাতে বাড়ি ফিরেছে বাংলাদেশ। অতীতেও বহুবার হেরেছেন তারা। তবে এবারের হার ছিল দৃষ্টিকটু। যা মেনে নিতে পারছেন না অনেকেই।

দুই ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ওই বহরে ছিলেন না ওপেনার লিটন দাস, অধিনায়ক মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। তবে পাকিস্তান সিরিজের অনুশীলনের আগেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, বিশ্বকাপে খারাপ ফর্মের জন্য তীব্র সব সমালোচনার শিকার হয়েছেন লিটন দাস। বিষয়টি নিয়ে ফেসবুকে সোচ্চার হয়েছিলেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও।

এসবের মাঝেই ফেসবুকে ভাইরাল হয়েছে লিটন দাসের সস্ত্রীক একটি ছবি। যেখানে দেখা গেছে, স্ত্রী সঞ্চিতাকে নিয়ে দুবাই এক্সপোতে ঘুরছেন লিটন। মোবাইলে স্ত্রীর ছবি তুলছেন লিটন। ক্যামেরায় তাকিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন সঞ্চিতা।

ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপে লিটনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেছেন। অনেকে আবার সেই ব্যর্থতার কথা বলেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন লিটন দাস

আপডেট সময় ০১:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১