ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খান এই তথ্য নিশ্চিত করেছেন।

লিমা খান বলেন, বিকাল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ার নামে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে। তারা এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দমকল বাহিনীটি জানিয়েছে, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে আতিথেয়তা প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস

চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট সময় ০৬:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১