ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেমিফাইনালের দৌড়ে আবুধাবি শেষ জায়েদ স্টেডিয়ামের মাঠে লড়ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয়ে গেছে আফগানরা। অর্থাৎ সেমির টিকিট কাটতে কিউইদের লাগবে ১২৫ রান।

সেই লক্ষ্যে ব্যাট হাতে যখন ২২ গজে লড়াইয়ে ব্যস্ত কিউইরা তখন বাতাসে ভেসে এলো কঠিন এক দুঃসংবাদ। এই ম্যাচের পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার বয়স হয়েছিল ৪০ বছর।

আবুধাবি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মোহন সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মোহন সিংয়ের এমন আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। এরই মধ্যে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।

ভারতীয় নাগরিক মোহন সিং ছিলেন এই ম্যাচের পিচ তৈরির দায়িত্বে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালনও করেন তিনি। সব দিক থেকেই সুস্থ্য ছিলেন গতকালও। কিন্তু আজ (রোববার) ম্যাচ শুরুর আগেই তার নিজের রুম থেকে উদ্ধার করা হয়েছে মরদেহ।

মোহন সিংয়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিং। তিনি বলেছেন, ‘খুবই মর্মান্তিক খবর। মোহন আমার কাছের মানুষ ছিল। সে ছিল কঠোর পরিশ্রমী ও নিবেদিত কর্মী। তার পরিবারের জন্য শোকসন্তপ্ত পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৭:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১