ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় প্রেম নিয়ে বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বিদায় অনুষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের আল হেলাল ইসলামি একাডেমি চত্বরে প্রকাশ্যে তাকে খুন করেন কয়েকজন যুবক।

এ সময় পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তন্ময় আহমেদ তপু (১৬) ওই স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আবদুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, আজ ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তপুকে কয়েকজন যুবক ডাক দেয়। তপু ক্লাসরুম থেকে বেরিয়ে আসার সঙ্গে ৩-৪ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে তপুর প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসত। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। বিষয়টি দেখার পর জেলা শহরের ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. শাকিল আর সালাম জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পর পরই সে মারা যায়।

আল হেলাল ইসলামি একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়াদ্দার বলেন, ঘটনার পর থেকে পুরো স্কুলে আতঙ্ক বিরাজ করছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১