ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ বছরের শিশুর বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাবা-মা

আকাশ নিউজ ডেস্ক:

ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না বাড়িতে। বিদ্যুৎ সমস্যা দূর করতে জেনারেটর ভাড়া করেছিলেন এক দম্পতি। কিন্তু সেই জেনারেটরই যে কাল হবে তা ভাবতেই পারেননি তারা।

জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে প্রাণ যেতে বসেছিল তাদের। তবে নয় বছরের মেয়ের সময়োচিত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রাণে বেঁচে যান তারা।

সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রকটনে চলতি বছরের ২৮ অক্টোবরে এই ঘটনা ঘটে।

সিএনএনকে জেলিন বারবোসা ব্রান্ডাও নামের ওই শিশুটি জানায়, ওইদিন রাতে ঘুমাতে চলে গিয়েছিল সে। হঠাৎ বাবার চিৎকার শুনে দৌঁড়ে বাবার কাছে গিয়ে দেখে, তার মা অচেতন হয়ে গেছে। বাবাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন।

এ সময় বাবার মোবাইল ফোন নিয়ে জরুরি সেবার নম্বরে ফোন দিতে গিয়েছিল সে। কিন্তু বাবার আইফোন ফেস লক করা ছিল। এই পরিস্থিতিতেও বুদ্ধি হারায়নি জেলিন। বাবার মুখের কাছে ফোন ধরে ফোনটি আন লক করে জরুরি পরিষেবায় ফোন দেয় সে।

এর পর সাত বছর বয়সী বোনকে নিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যায় জেলিন। পরে তার বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেলিনের তাৎক্ষণিক নেওয়া সিদ্ধান্তই তার বাবা-মায়ের প্রাণ বাঁচিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন কনজিউমার প্রোডাক্টস সেফটি কমিশন সতর্ক করেছে যে, বাতাসে ১৫০ থেকে ২০০ পিপিএমের উপরে কার্বন মনোঅক্সাইডের উপস্থিতর কারণে সাময়িকভাবে জ্ঞান হারানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯ বছরের শিশুর বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাবা-মা

আপডেট সময় ১১:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১